হাইকোর্টে আপনার অধিকার ও প্রতিকার (পর্ব-৪)
পর্ব-৪:
আপনার ধর্মের কারণে বা ধর্মীয় পরিচয়ের কারণে, গোত্রের কারণে, বংশের কারণে, জেন্ডার ভিত্তিতে অর্থাৎ পুরুষ বা মহিলা হওয়ার কারণে এবং জন্ম স্থানের কারণে আপনাকে সরকারী-আধাসরকারী প্রতিষ্ঠানের চাকুরিতে নিয়োগ দেয়া না হয়, পদন্নোতি দেয়া না হয়, অপসারণ করা হয় বা অবসরে পাঠানো হয় কিংবা ধর্ম-গোত্র-জেন্ডারের কারণে যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রী ভর্তি না নেয়, তাহলে আপনি ধর্ম-গোত্র-জেন্ডারের কারণে যেই বৈষম্যের শিকার হলেন, এক্ষেত্রে এর প্রতিকার পেতে চাইলে আপনি কোথায় যাবেন? আপনি মহামান্য হাইকোর্টে আসবেন, রিট পিটিশন দায়ের করবেন। হাইকোর্টের কাছে যদি প্রতিয়মান হয় যে, আপনি বৈষম্যের শিকার হয়েছেন, আপনার এই মৌলিক অধিকারটি ক্ষুন্ন হয়েছে, তাহলে হাইকোর্ট বিভাগ আদেশ জারী করে আপনার অধিকার প্রতিষ্ঠা করবেন।
উদারহরণ-১: কোন প্রতিষ্ঠান যদি নারীদের অবসরে যাওয়ার বয়স ৪৫ বছর এবং পুরুষদের অবসরে যাওয়ার বয়স ৬৫ করে অর্থাৎ ডেন্ডারের ভিত্তিতে যদি চাকুরী হতে অবসরে যাওয়ার বয়সসীমা নির্ধারণ করে তবে তা হবে লিঙ্গ বৈষম্য যা অসাংবিধানিক। এক্ষেত্রে ওই চাকুরীর কোন নারী সদস্য যদি এই বৈষম্য দূর করে সমান অধিকার পেতে চায় তাহলে তাকে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে হবে। হাইকোর্টে কাছে যদি এটি প্রতিয়মান হয় যে, লিঙ্গ বৈষম্য হচ্ছে তাহলে ওই বৈষম্যকে অবৈধ ও অসাংবিধানিক হিসাবে আখ্যা দিয়ে আদেশ জারী করবেন।
উদারহরণ-২: কোন সরকারী-অধাসরকারী প্রতিষ্ঠান যদি বয়োজেষ্ঠ্য কর্মকর্তা-কর্মচারীদের পদন্নোতি না দিয়ে বয়:কণিষ্ঠ, অধস্তন বা নিম্নপদস্থ কর্মকর্তা-কর্মচারীদের পদন্নোতি প্রদান করেন, তাহলে ওই বয়োজেষ্ঠ্য কর্মকর্তা-কর্মচারী বৈষম্যের শিকার হলেন এবং এজন্য তিনি তাঁর এই মৌলিক অধিকার আদায়ের জন্য মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে পারেন। হাইকোর্টের কাছে যদি প্রতিয়মান হয় যে, আপনি বৈষম্যের শিকার হয়েছেন, আপনার এই মৌলিক অধিকারটি ক্ষুন্ন হয়েছে, তাহলে হাইকোর্ট বিভাগ আদেশ জারী করে আপনার অধিকার প্রতিষ্ঠা করবেন।
সংবিধানের ২৮নং অনুচ্ছেদ:
Discrimination on grounds of religion, etc.
- (1) The State shall not discriminate against any citizen on grounds only of religion, race, caste, sex or place of birth.
(2) Women shall have equal rights with men in all spheres of the State and of public life.
(3) No citizen shall, on grounds only of religion, race, caste, sex or place of birth be subjected to any disability, liability, restriction or condition with regard to access to any place of public entertainment or resort, or admission to any educational institution.
(4) Nothing in this article shall prevent the State from making special provision in favour of women or children or for the advancement of any backward section of citizens.
মোঃ কামরুজ্জামান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
এবং
মৌলিক অধিকার কর্মী